সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৯:২১:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬২১ বার পড়া হয়েছে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নতুন সংকটে আন্তর্জাতিক ক্রিকেট। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আসরটি হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। তবে ভারতের ভেন্যুতে খেলতে নিরাপত্তা নিয়ে আপত্তি তুলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অবস্থানে এবার প্রকাশ্য সমর্থন দিয়েছে পাকিস্তান। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

বিসিবির দাবি, বর্তমান প্রেক্ষাপটে ভারতে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। এই অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। বিষয়টি শুধু ক্রিকেট বোর্ডের নয়, সরকারের পর্যায় থেকেও নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন তোলা হয়েছে।

এনডিটিভির তথ্য অনুযায়ী, বাংলাদেশের দাবির প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি নিরাপত্তা প্রশ্নে সন্তোষজনক সমাধান না এলে নিজেদের অংশগ্রহণ নিয়েও ভাবতে পারে তারা।

আইসিসি অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কোনো হুমকির কথা স্বীকার করেনি। সংস্থাটির নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনে ভারতে বড় ধরনের ঝুঁকির উল্লেখ নেই। তবু নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার পাকিস্তানের সমর্থন পাওয়ায় আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আসরটি। এত কম সময়ের মধ্যে ভেন্যু পরিবর্তন বা নতুন নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া আইসিসির জন্য জটিল হয়ে উঠতে পারে। তাছাড়া, একাধিক দেশ নিরাপত্তা নিয়ে আপত্তি তুলতে আয়োজক দেশ হিসেবে ভারতের অবস্থানও প্রশ্নের মুখে পড়বে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে কঠোর অবস্থানে থাকে, তাহলে আইসিসিকে সমঝোতার পথেই হাঁটতে হবে। নয়তো বিশ্বকাপের আগে আরেকটি বড় কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান

আপডেট সময় ০৯:২১:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬