ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমি এমপি না হলেও চাঁপাইনবাবগঞ্জের ইশতেহার বাস্তবায়নে কাজ করব- হারুন অর রশিদ ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: ​ শেখ রেজাউল ইসলাম এমপি আল্লাহ আমাদের সঙ্গে আছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী বিয়ের দাওয়াত না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, এক প্রবাসী নিহত কর্মজীবী ভোটারদের ঢাকায় ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশক্তির অন্তত একজন ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি চাইছেন রাজশাহীতে জানানত হারালেন ২০ জন প্রার্থী ইরানে শাসক পরিবর্তনই সেরা সমাধান, বললেন ট্রাম্প বিজয়ী হয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন বিএনপির এরশাদ উল্লাহ

মুখোমুখি বিজয়-অজিত : ফের প্রেক্ষাগৃহে ‘থেরি’ ও ‘মানকাথা’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

তামিল সিনেমার বক্স অফিসে আবারও উত্তেজনার পারদ চড়তে চলেছে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই সুপারস্টার থালাপতি বিজয় ও অজিত কুমার ফের মুখোমুখি হচ্ছেন। তবে নতুন কোনো ছবিতে নয়, বরং তাদের জনপ্রিয় দুটি সিনেমার রি-রিলিজকে ঘিরে একসঙ্গে আসছেন তারা।

বিজয়ের ‘থেরি’ ও অজিতের ‘মানকাথা’—দুটি ছবি একই দিনে, অর্থাৎ আগামী ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এমনটা নিশ্চিত করেছেন প্রযোজক কালাইপুলি এস থানু।
এই রি-রিলিজ সংঘর্ষটি এমন এক সময়ে ঘটছে, যখন বিজয়ের আসন্ন ছবি ‘জন নায়কান’ আইনি ও সেন্সর জটিলতায় আটকে রয়েছে। ফলে ২৩ জানুয়ারি তার ভক্তদের জন্য হয়ে উঠেছে বিশেষ আনন্দের দিন।

প্রাথমিকভাবে ছবিটি পঙ্গল উপলক্ষে ১৫ জানুয়ারি মুক্তির পরিকল্পনা থাকলেও, অন্য পঙ্গল রিলিজের প্রযোজকদের অনুরোধে তারিখ পিছিয়ে দেওয়া হয়।

বক্স অফিসে অপ্রয়োজনীয় চাপ এড়াতেই শেষ পর্যন্ত ২৩ জানুয়ারি তারিখটি চূড়ান্ত করা হয়।
ঠিক একই দিনে প্রেক্ষাগৃহে ফিরছে অজিত কুমারের কাল্ট ক্লাসিক ছবি ‘মানকাথা’। এই ছবিতে অজিতকে দেখা যায় এক ভিন্নধর্মী, নৈতিকভাবে ধূসর চরিত্রে।

রি-রিলিজ হলেও প্রত্যাশা তুঙ্গে

দুটি ছবিই ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং বারবার দেখার মতো আবেদন রাখে।

সে কারণে রি-রিলিজ হলেও তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলোতে ভিড় জমবে বলেই আশা করছেন প্রদর্শকরা। ইতোমধ্যেই শো সংখ্যা ও স্ক্রিন বণ্টন নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।
বলা দরকার, অ্যাটলি কুমার পরিচালিত ২০১৬ সালের ক্রাইম থ্রিলার ‘থেরি’ ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন সামান্থা রুথ প্রভু। এতে বিজয় কুমার চরিত্রে বিজয় একজন সাবেক পুলিশ কর্মকর্তা, যিনি ব্যক্তিগত ট্র্যাজেডির পর মেয়ের জন্য শান্ত জীবন বেছে নেন। তবে মেয়ের ওপর হুমকি এলে আবারও সহিংস বাস্তবতায় ফিরতে বাধ্য হন তিনি।

অন্যদিকে ভেঙ্কট প্রভু পরিচালিত ২০১১ সালের ‘মানকাথা’ আজও স্মরণীয় আজিত কুমারের ব্যতিক্রমী অভিনয়ের জন্য। ছবিতে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, অর্জুন সারজা প্রমুখ। ভিনায়ক মহাদেব চরিত্রে অজিতের অ্যান্টি-হিরো রূপ তামিল সিনেমায় প্রচলিত নায়ক-ভাবনার বাইরে গিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল।

‘থেরি’ ও ‘মানকাথা’র এই একযোগে মুক্তি তামিলনাড়ুর দর্শকদের মনে আবারও ফিরিয়ে আনছে বিজয়–অজিতের দীর্ঘদিনের বক্স অফিস দ্বন্দ্বের স্মৃতি। সর্বশেষ ২০২৩ সালে পঙ্গল উপলক্ষে ‘ভারিসু’ ও ‘থুনিভু’ একসঙ্গে মুক্তি পেয়ে রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল।

সূত্র: এনডিটিভি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমি এমপি না হলেও চাঁপাইনবাবগঞ্জের ইশতেহার বাস্তবায়নে কাজ করব- হারুন অর রশিদ

মুখোমুখি বিজয়-অজিত : ফের প্রেক্ষাগৃহে ‘থেরি’ ও ‘মানকাথা’

আপডেট সময় ০৮:৫৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬