ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশা শনি মসজিদের সভাপতি জানা যায় ইমামতি করেন এমপি রবিউল বাশার তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণের পরিকল্পনা নির্বাচন পরবর্তী সহিংসতা ও হামলার প্রতিবাদে ডাকসুর সংবাদ সম্মেলন সহজ ম্যাচ কঠিন করে জিতল ইংল্যান্ড যাদুকাটার পাড়ে বসন্তের আগুনরঙা উৎসব বিএনপির নেতা কর্মীদের সতর্ক করলেন লালপুরের নেতা পাপ্পু তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা আমি এমপি না হলেও চাঁপাইনবাবগঞ্জের ইশতেহার বাস্তবায়নে কাজ করব- হারুন অর রশিদ ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: ​ শেখ রেজাউল ইসলাম এমপি আল্লাহ আমাদের সঙ্গে আছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

নতুন সার্টিফিকেশন বোর্ডে ফিরলেন খিজির হায়াত

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বিলুপ্তির পর গঠিত সার্টিফিকেশন বোর্ডে আবারও যুক্ত হলেন চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান। একই সঙ্গে নবগঠিত বোর্ডে সদস্য হিসেবে থাকছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদও।

রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রায় দেড় বছর আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে সরকার।

সেসময় বোর্ডের সদস্য ছিলেন কাজী নওশাবা আহমেদ, ইকবাল এহসানুল কবির, খিজির হায়াত খান ও তাসমিয়া আফরিন। তবে বোর্ড গঠনের প্রায় দুই মাস পর ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন খিজির হায়াত খান।
এবার নতুন করে সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে সরকার। এতে সদস্য হিসেবে রয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, পরিচালক খিজির হায়াত খান ও পরিচালক তাসমিয়া আফরিনসহ ১৫ সদস্য।

গত ১৪ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব তাসলিমা নূর হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩-এর ৩ ধারার উপধারা (১) অনুযায়ী এই বোর্ড গঠন করা হয়েছে।

নবগঠিত বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব। আর সদস্যসচিব হিসেবে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

১৫ সদস্যের এই সার্টিফিকেশন বোর্ডে আরো অন্তর্ভুক্ত রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এর মধ্যে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রতিনিধিরা।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের এক কর্মকর্তা জানান, আগের বোর্ডের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে এই বোর্ড গঠন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আশা শনি মসজিদের সভাপতি জানা যায় ইমামতি করেন এমপি রবিউল বাশার

নতুন সার্টিফিকেশন বোর্ডে ফিরলেন খিজির হায়াত

আপডেট সময় ০৭:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬