ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিউইন গ্যাং

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র স্থলাভিষিক্ত হচ্ছেন দেশটির সাবেক রাষ্ট্রদূত কিউইন গ্যাং (৫৬)। । দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও সহকারীমন্ত্রী হুয়া চুনইয়িং শুক্রবার এক টুইটবার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য।

টুইটবার্তায় তিনি বলেন, ‘চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাননীয় কিউইন গ্যাংকে অভিনন্দন। আমরা আশা করছি, তার নেতৃত্বে চীনের কূটনীতি এক উজ্জল অধ্যায়ে প্রবেশ করবে।’

কিউইন অবশ্য এমনিতেও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একজন উচ্চ পর্যায়ের নেতা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হওয়ার আগে টানা ১০ বছর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং উপমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। সে সময় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সান্নিধ্য আসার সুযোগ ঘটে তার এবং শি’র প্রায় প্রতিটি বিদেশ সফরে তার সঙ্গী হতেন কিউইন।

এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে কমিউনিস্ট পার্টির প্রভাবশালী অংশ কেন্দ্রীয় কমিটির একজন সদস্যপদও পেয়েছেন তিনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি হলো চীন-ভারত সীমান্ত। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওয়াং ই’র বিদায়ের পর এখন থেকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই ইস্যুটি দেখবেন কিউইন গ্যাং।

পররাষ্ট্র নীতি ও লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে আগ্রাসী ধরন অবলম্বনের জন্য সুপরিচিত কিউইন ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষ। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকাকালে সেখানকার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে চীন সংক্রান্ত বিষয়গুলোর ওপর আয়োজিত টক শো-আলোচনা সভায় অংশ নিতেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিউইন গ্যাং

আপডেট সময় ০১:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২