সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

জোড়া সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ নিউজিল্যান্ডের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬০৫ বার পড়া হয়েছে

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই কিউই ব্যাটার ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। তাতেই ৩৩৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে সফরকারীরা। ফলে সিরিজ জিততে হলে স্বাগতিক ভারতকে করতে হবে ৩৩৮ রান।

ইন্দারে ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক শুবমান গিল। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৫ রানের মাথায় সাজঘরের পথ ধরেন দুই ওপেনার। ১ বলে ০ রানে সাজঘরের পথ ধরেন হেনরি নিকোলস। আর ৪ বলে ৫ রান করেন ডেভন কনওয়ে।

শুরুর চাপ সামলে নেন উইল ইয়াং ও ড্যারেল মিচেল। তবে জুটিটা বড় করা হয়নি। ৪১ বলে ৩০ রানে থামেন ইয়াং।

এরপর চতুর্থ উইকেট জুটিতে ভারতীয় বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। এসময় দুজন মিলে গড়েন ২১৯ রানের বিশাল জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কিউইরা। এই দুই ব্যাটারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। মাত্র ৮৮ বলে নয়টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১০৬ রান করেন ফিলিপস। আর ১৩১ বলে ১৫টি চার ও পাঁচটি ছয়ে ১৩৭ রান করেন মিচেল।

শেষদিকে মিচেল হে ২, জ্যাকস ফোলকস ১০ ও ক্রিস্টিয়ান ক্লার্ক ১১ রান করেন। আর দলনেতা ব্রেসওয়েল ২৮ রানে ও জেমিসন ০ রানে অপরাজিত থাকেন।

ভারতের হযে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও হারশিত রানা। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মহ সিরাজ ও কুলদীপ যাদব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জোড়া সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ নিউজিল্যান্ডের

আপডেট সময় ০৬:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬