ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ পীরগঞ্জের খাসতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ নীলফামারীতে ডা. দর্পণকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা লোভনীয় পদায়ন ঘিরে ডেপুটি রেঞ্জার নাজমুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএতে ভুয়া মেরামত কাণ্ড, ফয়সালকে ঘিরে কোটি টাকার অনিয়মের অভিযোগ চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে ডিডি বিপুল কুমারের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

হাকিমি ও ভূষণের সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬৩০ বার পড়া হয়েছে

ক’দিন আগে শোনা গিয়েছিল, মরক্কোর জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হাকিমির প্রেমে মজেছেন নোরা ফাতেহি। হাকিমি যেমন মাঠে দুর্দান্ত ফর্মে, তেমনই নোরাও অভিনয় ও নাচের মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক মঞ্চে ভালোভাবে প্রতিষ্ঠা করতে চাইছেন। জন্মসূত্রে তারা দুজনই মরক্কোর নাগরিক। যার সূত্র ধরে রটেছে হাকিমির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন। হঠাৎ করে সেই আলোচনায় ছেদ পড়ল নোরাকে ঘিরে জন্ম নেওয়া নতুন প্রেমের গুঞ্জনে।

ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সংগীত ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে উঠেছে। নেটিজেনদের কাছে থেকে উঠে এসেছে এই দাবি।

এর আগেও ২০২২ সালে তিন বছর আগেও একবার ভূষণ ও নোরার সম্পর্ককে ঘিরে কথা রটেছিল। সেই সময় চলচ্চিত্র সমালোচক উমের সান্ধু একটি পোস্টে দাবি করেছিলেন, দুজনের সম্পর্ক টানা দুই বছর ধরে চলছে এবং বিষয়টি ভূষণের স্ত্রী দিব্যা খোসলা কুমারেরও অজানা নয়। তখন ভূষণ ও দিব্যার বিচ্ছেদ নিয়েও নানা গুজব ছড়িয়েছিল।

সম্প্রতি এক ইনফ্লুয়েন্সারের পোস্ট ঘিরে আবার নতুন করে শুরু হয়েছে ভূষণ ও নোরার প্রেমের গুঞ্জন। একটি পুরোনো রেডিট থ্রেড ঘিরেই এই গুঞ্জনের সূত্রপাত। কারণ সেই সেই থ্রেডে নোরা নিজে একটি মন্তব্য করেছিলেন, লিখেছিলেন ‘ওয়াও’। সঙ্গে চিল হাসির ইমোজি। সেই মন্তব্যের স্ক্রিনশট তুলে এক ব্যবহারকারী নতুন করে রেডিটে পোস্ট করেন, শিরোনাম দেন, ‘ভূষণ কুমারের সঙ্গে সম্পর্কের গুজবে একটি পোস্টে নোরার মন্তব্য।’ এরপর থেকেই শুরু নেটিজেনদের প্রতিক্রিয়া।

কাজের দিক থেকে নোরা বর্তমানে বেশ ব্যস্ত। তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৫ সালের ছবি ‘উফ্‌ফ ইয়েহ সিয়াপা’–তে। এছাড়া তিনি অভিনয় করেছেন ‘থাম্মা’ ছবির গান ‘দিলবর কি আঁখোঁ কা’–তে। শিগগিরই নোরা অভিনয় করতে যাচ্ছেন কন্নড় ছবি ‘ডিকে: দ্য ডেভিল’ এবং তামিল ছবি ‘কাঞ্চনা ৪’–এ।

এছাড়া আন্তর্জাতিক অঙ্গনেও নোরার উপস্থিতি চোখে পড়ার মতো। তিনি কাজ করেছেন জেসন ডেরুলো, শ্রেয়া ঘোষাল, রে-ভ্যানি, ইয়ো ইয়ো হানি সিং ও শেনসিয়া–র একাধিক মিউজিক ভিডিওতে। সূত্র: হিন্দুস্থান টাইমস

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিডিও বিতর্কের জেরে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ

হাকিমি ও ভূষণের সঙ্গে নোরার প্রেমের গুঞ্জন

আপডেট সময় ০৫:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬