ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে যা বললেন ম্রুণাল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬৬৮ বার পড়া হয়েছে

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

আসছে বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়তে চলেছেন—এমন কথা নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে এ তারকা জুটির। এ নিয়ে যখন নেটদুনিয়া তোলপাড়, ঠিক তখনই ম্রুণালের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে তৈরি হলো এক ধোঁয়াশা। শুধু তাই নয়, এ বিয়ের গুঞ্জন সত্য নয় বলেও দাবি করেছেন ধানুশ।

এর আগে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ঘর বেঁধেছিলেন ধানুশ। ২০০৪ সালের ১৮ নভেম্বর তারা সাতপাকে বাঁধা পড়েন। ২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটান এ তারকা দম্পতি। এরপর পরিবার ও আদালত ভাঙা সংসার জোড়া লাগানোর বহু চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ২০২৪ সালের ২৭ নভেম্বর এ দম্পতির বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন আদালত। এ তারকা দম্পতির রয়েছে দুই ছেলে— যাত্রা ও লিঙ্গা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী ম্রুণাল। সেই ভিডিওটিতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘স্থির, উজ্জ্বল ও অটল’।

আর ম্রুণালের এই পোস্টের ক্যাপশন দেখে নানা প্রশ্ন তৈরি হয় তাদের ভক্ত-অনুরাগীদের মনে। অনেকের ধারণা— ম্রুণাল হয়তো বোঝাতে চাইছেন, চারপাশের এসব গুঞ্জন তাকে মোটেও প্রভাবিত করছে না।

গত বছরের আগস্ট মাসে ম্রুণালের ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি থেকেই মূলত এ আলোচনার শুরু। ৪২ বছর বয়সি ধানুশ ও ৩৩ বছর বয়সি ম্রুণালের এই অসমবয়সি প্রেম নিয়ে চর্চাও কম হয়নি। তবে বিয়ের এ গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্রুণালের ঘনিষ্ঠ এক সূত্র। কারণ আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই অভিনেত্রীর। বরং তার বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া মার্চ মাসেই মুক্তি পাবে তার একটি তেলেগু সিনেমা।

বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচার নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ম্রুণালের জন্য একপ্রকার অসম্ভব। অন্যদিকে ধানুশ নিজেও সংবাদমাধ্যমে এ খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্প

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে যা বললেন ম্রুণাল

আপডেট সময় ০৪:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬