সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

ভিনিসিয়ুসের সঙ্গে দূরত্ব বাড়ছে রিয়াল সমর্থকদের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬০৬ বার পড়া হয়েছে

ভিনিসিয়ুস জুনিয়র

সাম্প্রতিক সময়ে ভিনিসিয়ুস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এই অপ্রত্যাশিত দূরত্ব তৈরির পেছনে একাধিক কারণ রয়েছে।

যে খেলোয়াড় একসময় ক্লাবের ‘বিশেষ’ তারকা ও ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার ছিলেন, তিনিই সাম্প্রতিক ম্যাচগুলোতে সমর্থকদের কাছ থেকে নিয়মিত দুয়ো শুনছেন। এই পরিস্থিতির জন্য আংশিকভাবে ভিনিসিয়ুস নিজেও দায়ী।

তার বাজে ফর্ম এবং আগের মতো নিয়মিত গোল করতে না পারা, এগুলো তো বড় কারণই। এর সঙ্গে মাঠে তার কিছু আচরণ যোগ হয়েছে, যা শুরুতে মজার মনে হলেও এখন অনেক সমর্থকের ধৈর্যের সীমা ছুঁয়ে ফেলেছে।

রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে জটিল সময় পার করছেন ভিনিসিয়ুস জুনিয়র। কিলিয়ান এমবাপ্পে ক্লাবে আসার পর ভিনিসিয়ুসের বিরুদ্ধে সমর্থকদের একটি বড় অংশ মুখ ফিরিয়ে নিলেও, এখনো এমন একটি অংশ আছে যারা তাকে সমর্থন দিয়ে যাচ্ছে।

কারণ, এই খেলোয়াড় ইতোমধ্যেই ক্লাবের ইতিহাসের অংশ।
গতকাল লেভেন্তেরর বিপক্ষে ম্যাচে দুয়োতে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন ভিনিসিয়াস। তবে স্প্যানিশ দৈনিক এল চিরিঙ্গুইতো জানিয়েছে, ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় কিছু সমর্থক তাকে থামিয়ে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন। সমর্থকদের দেওয়া বার্তাগুলো ছিল হৃদয়ছোঁয়া এবং নিঃসন্দেহে খেলোয়াড়টির কাছে পৌঁছেছে।

‘শেষ পর্যন্ত আমরা তোমার সঙ্গেই আছি’, ‘তুমি ছিলে, এখনো সেরা’, এই ক্লাবের জন্য তুমি যা করেছ, আমরা কখনো ভুলব না’, ‘তুমি আরো শক্তিশালী হয়ে ফিরবে।’
ক্লাবের আশঙ্কা, ভিনিসিয়ুস ও সমর্থকদের মধ্যকার এই টানাপড়েন তার চুক্তি নবায়নের বিষয়টিকে আরো জটিল করে তুলতে পারে, যেটি এমনিতেই নানা জটিলতায় ভুগছে। তবে এমন সমর্থনসূচক আচরণ অনেক দূর এগিয়ে দেয় এবং ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

ভিনিসিয়ুসের সঙ্গে দূরত্ব বাড়ছে রিয়াল সমর্থকদের

আপডেট সময় ০৩:২৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬