সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

১০ ছক্কায় ইসাখিলের সেঞ্চুরি, রংপুরের সামনে বড় লক্ষ্য দিল নোয়াখালী

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬০৫ বার পড়া হয়েছে

রংপুর রাইডার্স বোলারদের তোপে ম্যাড়মেড়ে শুরু করেছিল নোয়াখালী এক্সপ্রেস। নয় ওভার শেষেও তাদের রান ছিল দুই উইকেট হারিয়ে ৩৯। তবে এরপর ওপেনার হাসান ইসাখিলের সঙ্গে হায়দার আলীর জুটিতে ১৭৩ রানের বিশাল সংগ্রহ পায় নোয়াখালী। ইসাখিল খেলেন ৭২ বলে ১০৭ রানের এক দুর্দান্ত ইনিংস।

ম্যাচের শুরুতে দেখে খেলা শুরু করেন নোয়াখালীর দুই ওপেনার। ৫.৪ ওভারের মাথায় রহমত আলী (৯) আউট হলে মাঠে নামেন জাকের আলী। সম্প্রতি অফফর্মে থাকা এই ব্যাটার ৭ বলে ৩ রান করে বিদায় নিলে চাপে পড়ে নোয়াখালী। এরপর নোয়াখালীর আফগান ওপেনার ইসাখিলকে সঙ্গ দিতে ক্রিজে আসেন হায়দার।

মাঠে দুইজন দেখেশুনে খেলতে থাকলে একটা সময় মনে হচ্ছিল কোনমতে সম্মানজনক স্কোর নিয়ে মাঠ ছাড়বে নোয়াখালী।
১৪ ওভার শেষে যখন নোয়াখালীর সংগ্রহ ৮২ রান, তখনও কেউ বুঝতে পারেননি কি আসতে চলেছে সামনে। রংপুরের বোলারদের উপর চড়াও হয়ে একের পর এক বাউন্ডারি মারতে থাকেন দুইজন। এতে শেষ ৫ ওভারে আসে ৭৫ রান।

শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে ৭০ বলে ইসাখিল তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। বিপিএল-এর ইতিহাসে কোনো আফগান ব্যাটারের প্রথম সেঞ্চুরি এটি। শেষ পর্যন্ত ৭২ বলে ১০ ছক্কা ও ৪ চারে ১০৭ রানে অপরাজিত থাকেন ইসাখিল। অপর প্রান্তে হায়দার আলীও অপরাজিত থাকেন ৩২ বলে ৪২ রানে।

রংপুরের হয়ে একটি করে উইকেট তুলে নেন নাহিদ রানা ও আলিস আল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

১০ ছক্কায় ইসাখিলের সেঞ্চুরি, রংপুরের সামনে বড় লক্ষ্য দিল নোয়াখালী

আপডেট সময় ০৩:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬