ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

চীনকে অবশ্যই করোনার আসল তথ্য দিতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের করোনা পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য দিতে দেশটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

সংস্থাটির প্রধান টেড্রস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, বর্তমান করোনার আসল পরিস্থিতি বুঝতে অবিলম্বে চীন থেকে তথ্য পাওয়া জরুরি। ওমিক্রনের উপপ্রজাতি বিএফ.৭ সংক্রমণে রোগের মধ্যে কী বৈচিত্র এসেছে, উপসর্গ কেমন, কত জনকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, এ ধরনের তথ্য বিস্তারিতভাবে জানা দরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন, চীনের হাসপাতালে করোনা নিয়ে ভর্তি ও মৃত্যুর বিষয়ে আরও তথ্য চান তারা। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ চীনের করোনার সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এমনকি চীন থেকে আসা যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে বেশ কিছু দেশ। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, জাপান এবং তাইওয়ান।

এদিকে নভেম্বরে চীনে সরকারি ব্যবস্থাপনা ও কড়াকড়ির বিরুদ্ধে বিক্ষোভের পর আকস্মিকভাবে দেশটি থেকে অনেক বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়। বিদেশফেরত ব্যক্তিদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিধি বাতিলের ঘোষণা দেয় চীন। তারপর থেকেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে।

এর আগে চীন কঠোরভাবে ‘জিরো কোভিড নীতি’ অনুসরণ করা দেশগুলোর মধ্যে অন্যতম ছিল। এদিকে সাম্প্রতিক সময়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার করোনা আক্রান্তের খবর দিচ্ছে চীন সরকার। আর এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

কিন্তু বিশ্লেষকরা দাবি করছেন, চীনের আসল করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি হবে। দৈনিক আক্রান্ত প্রায় ১০ লাখের কাছাকাছি হতে পারে। অপরদিকে ডিসেম্বরে করোনায় ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছে চীন সরকার। তবে বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্য তথ্য সংস্থা এয়ারফিনিটি বলছে, চীনে প্রতিদিন প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

চীনকে অবশ্যই করোনার আসল তথ্য দিতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১২:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২