ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ নিহত ৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের নাজিলি জেলার একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৫ জন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সিএনএন তুর্কের এক প্রতিবেদন অনুযায়ী, রেস্তোরাঁটি ছিল মূলত একটি কাবাবের দোকান। শুক্রবার সন্ধ্যার দিকে ঘটে এই বিস্ফোরণ আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে শুক্রবার রাতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানিয়েছেন, সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের টিউব থেকে তারা একপ্রকার গন্ধ পাচ্ছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই ঘটে এই বিস্ফোরণ। এ কারণে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে।’

প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলেও ব্রিফিংয়ে জানান গভর্নর। রেস্তোরাঁটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ নিহত ৭

আপডেট সময় ১২:৫৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২