ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের ১০০টিই শূন্য নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সানা খানকে কি ‘ব্রেনওয়াশ’ করে বিয়ে করেছেন মুফতি আনাস?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৭৪৯ বার পড়া হয়েছে

প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খানকে ঘিরে নানা জল্পনা ছড়িয়েছিল। প্রশ্ন উঠেছিল, স্বামীর প্রভাবে কি তিনি অভিনয় জগত ছেড়েছেন? সেই সব দাবিকে সরাসরি খারিজ করলেন সানা নিজেই।

স্পষ্ট ভাষায় জানালেন, তাঁকে কেউ ‘ব্রেনওয়াশ’ করেননি। বলিউড ছেড়ে আধ্যাত্মিক জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ তাঁর নিজের।

সানার কথায়, “কেউ কাউকে জোর করে বা সম্মতি ছাড়া ব্রেনওয়াশ করতে পারে না। আমি যা করেছি, নিজের ইচ্ছাতেই করেছি।” স্বামী মুফতি আনাস সায়েদ তাঁকে কখনও অভিনয় ছাড়তে বাধ্য করেননি বলেও জোর দিয়ে জানান তিনি।

‘বিগ বস ৬’-এ অংশগ্রহণ এবং ‘টয়লেট: এক প্রেম কথা ’র মতো ছবির মাধ্যমে সানা পরিচিত মুখ হয়ে ওঠেন।

২০২০ সালে ক্যারিয়ারের একেবারে মধ্যগগনে থাকতেই আচমকা অভিনয় জগত ছাড়ার ঘোষণা করে অনুরাগীদের চমকে দেন তিনি।
আরো পড়ুন

সানা তখন জানিয়েছিলেন, শান্তি, আধ্যাত্মিকতা এবং মানবসেবার পথেই তিনি নিজের ভবিষ্যৎ দেখতে চান। সেই সিদ্ধান্তের কিছুদিনের মধ্যেই তিনি বিয়ে করেন ব্যবসায়ী ও ধর্মগুরু মুফতি আনাস সায়েদকে। সানা বারবার বলেছেন, স্বামী তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেছেন ঠিকই, কিন্তু কখনও চাপ দেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সানা খানকে কি ‘ব্রেনওয়াশ’ করে বিয়ে করেছেন মুফতি আনাস?

আপডেট সময় ০৪:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬