সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫৯৫ বার পড়া হয়েছে

টস জিতে জাওয়াদ আবরার বোলিং নিয়েছিলেন। সে সিদ্ধান্তটা যে সঠিকই ছিল, সেটা বাংলাদেশের বোলাররা ভালোভাবে ভালোভাবে প্রমাণ করছেন। শুরু থেকে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ। অর্ধেক ইনিংস হাওয়া হয়ে গেছে ১১৯ রান তুলতেই।

শুরুটা করে দিয়েছিলেন আল ফাহাদ। ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রেকে কালাম সিদ্দিকির ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরান তিনি। এর পরের বলেই তিনি শিকার করেন বেদান্ত ত্রিবেদীকে। ১২ রানে ২ উইকেট খুইয়ে বিপাকে পড়ে যায় ভারত।

এরপর বৈভব সূর্যবংশী একাই চেষ্টা করেছিলেন ভারতকে তরিয়ে নেওয়ার। ৩০ বলে ফিফটি তুলে বাংলাদেশকে চোখরাঙানি দিচ্ছিলেন। তবে এরপরই বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম দারুণ ভাবে ভারতকে চেপে ধরেন বোলারদের অদলবদল করে। ৩০ বলে ফিফটি করা বৈভব আউট হওয়ার আগ পর্যন্ত খেলেছেন আরও ৩৭ বল, রান তুলতে পেরেছেন আর মোটে ২২টি।

মাঝে আবার বিহান মালহোত্রার উইকেট তুলে নেন অধিনায়ক তামিম নিজেই। এরপর বৈভব যখন থিতু হয়ে ইনিংস গড়ায় মন দিয়েছিলেন, তখন আঘাত হানেন শুরুর স্পেলে বেশ রান দেওয়া ইকবাল হোসেন ইমন। তার বলে কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে আল ফাহাদের হাতে ক্যাচ দেন বৈভব। ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলে ফেরেন তিনি।

এরপর খুব দ্রুতই পঞ্চম উইকেট তুলে নেয় বাংলাদেশ। হরবংশ পাঙ্গালিয়াকে ফেরান সেই ইমনই। ১১৯ রানে ৫ উইকেট খুইয়ে বসে ভারত।

তবে এরপরই অবশ্য প্রতি আক্রমণ শুরু করেন অভিজ্ঞান কুণ্ডু ও কনিষ্ক চৌহান। দুজন মিলে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৩৪ বলে তুলে ফেলেছেন ৪২ রান। ৩৪ ওভার শেষে ভারত তুলেছে ১৬১ রান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

আপডেট সময় ০৪:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬