ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান ঝিনাইদহ কৃষি অধিদপ্তরে ৩৩২ পদের ১০০টিই শূন্য নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা গাড়ির গিয়ারের মতো চাকতিতে ৫ কোটি টাকার সোনা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার অনন্ত জলিলকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন বর্ষা রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর শিশু দিবাযত্ন কেন্দ্র আইন আরও যুগোপযোগী করা হবে: সমাজকল্যাণমন্ত্রী নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আক্ষেপ প্রকাশ করলেন অমিতাভ বচ্চন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৭০৭ বার পড়া হয়েছে

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন আশির কোঠা ছাড়িয়েছেন অনেক দিন হলো। তবে বয়সের ভারে কাবু হওয়ার মানুষ নন তিনি। এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন শাহেনশাহ। ছয় দশক আগে বড়পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক মাধ্যমে তিনি সমানতালে কাজ করেছেন।

তার টেলিভিশন শো কেবিসির জনপ্রিয়তা প্রশ্নাতীত। তবে নানা মাধ্যমে কাজ করার জন্য নিজেকে যেভাবে তিনি পরিবর্তন করেছেন, সেটি করতে গিয়ে ক্লান্ত এবং শ্রান্ত হয়েছেন বিগবি। তবে নতুন নতুন মাধ্যমের সঙ্গে নিজেকে কীভাবে মানিয়ে নিয়েছেন, এবার সেটাই বললেন এ কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা।

অমিতাভ বচ্চন বলেন, তিনি আসলে এই বদলে যাওয়ার সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে চেয়েছিলেন। তবে এই কাজটি যে বেশ কঠিন, সেটাই মনে হয়েছে তার। নিজের ব্লগেও তিনি সে কথাই লিখেছেন। তবে তার আক্ষেপও রয়েছে। এ শাহেনশাহ বলেন, যদি এটা আগে থেকেই শিখতে পারতাম, তাহলে ভালো হতো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

আক্ষেপ প্রকাশ করলেন অমিতাভ বচ্চন

আপডেট সময় ০৩:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬