ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী বরগুনায় স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ ইয়ামালের সাফল্যের পেছনে তার সংগ্রামী মা শিক্ষার্থীদের আন্দোলনে নীরবতায় ক্যাটরিনার ওপর অনুরাগীদের ক্ষোভ আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল ভোলার বাংলাবাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ বিষয়ক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

দিশা পাটানির প্রেমিক ‘এইচআইভি’ আক্রান্ত

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৬৮৩ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী দিশা পাটানির প্রেম গুঞ্জন নিয়ে বেশ সরগরম বি টাউন। এমন সময়ে বিস্ফোরক এক পোস্ট দিয়ে তোলপাড় ফেলে দিলেন দিশার কথিত প্রেমিকের প্রাক্তন। সামাজিক মাধ্যমে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন তিনি; আর তা নিয়েই শোরগোল নেটমাধ্যমে।

শোনা যাচ্ছে, পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর সঙ্গে প্রেমে মজেছেন দিশা পাটানি। এমন গুঞ্জনের মাঝে সেই গায়কের প্রাক্তন প্রেমিকা সোনি কৌরের পোস্ট নিয়েই আলোচনা। সেই পোস্টে কারও নাম না উল্লেখ করলেও সোনি কৌর দিয়েছেন এক ভয়াবহ ইঙ্গিত।

পোস্টে সোনি কৌর লিখেছেন, বিষয়টি শুধু এইচআইভি (HIV) বা যৌনবাহিত রোগের নয়; মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্যও বয়ে আনে। তাই রাতে কার শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি নাম উল্লেখ না করলেও সোনির সেই পোস্টটি তালবিন্দরকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, তা নেটিজেনদের অধিকাংশই ধারণা করছেন; এতে তৈরি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি দিশার নতুন এই ‘বিশেষ বন্ধু’ সত্যিই কোনো গুরুতর রোগে আক্রান্ত? যদিও এমন বিতর্কের মাঝেও দিশা বা তালবিন্দর, এখন পর্যন্ত তাদের কেউই মুখ খোলেননি।

টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের পর সম্প্রতি দিশার নাম জড়িয়েছে গায়ক তালবিন্দরের সঙ্গে। অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠান থেকে এই জল্পনার সূত্রপাত। সেখানে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ রসায়ন সবার নজর কাড়ে। তবে এই প্রেমের গুঞ্জনের মধ্যেই তালবিন্দরের সাবেক প্রেমিকার এই পোস্ট এখন বড় প্রশ্ন তুলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

দিশা পাটানির প্রেমিক ‘এইচআইভি’ আক্রান্ত

আপডেট সময় ০৯:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬