সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

ক্রিকেটাররা আজ মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

  • ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৬১২ বার পড়া হয়েছে

দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অবাহতি দিয়েছে বিসিবি। তবে ক্রিকেটাররা আজকের মধ্যে মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধও করে দেবে বোর্ড।

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বিসিবি’র এক পরিচালক। এক বিবৃতির মাধ্যমে এম নাজমুল ইসলামকে বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিসিবি জানায়, বোর্ডের স্বার্থ ও কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে বোর্ড বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করেছে, ক্রিকেটারদের স্বার্থ, সম্মান ও মর্যাদা বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার। চলমান সংকটময় সময়ে ক্রিকেটারদের পেশাদারত্ব ও দায়বদ্ধতা বজায় রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যাশাও জানিয়েছে বিসিবি।

এদিকে ঢাকা পর্বের প্রথম ম্যাচ দুপুর ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মাঠে আসেননি কোনো দলের ক্রিকেটাররা। পরে হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করে কোয়াব। সেই সংবাদ সম্মেলনে দাবি মানার আগ পর্যন্ত মাঠে না ফেরার সিদ্ধান্ত জানিয়ে দেয়া ক্রিকেটাররা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ক্রিকেটাররা আজ মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

আপডেট সময় ০৫:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬