সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫৯৭ বার পড়া হয়েছে

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪-৪ গোলে ড্র করে বাংলাদেশ। পড়তে পড়তে ছিল রোমাঞ্চ।

থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে দুই অর্ধে (২০ মিনিট) হয়েছে চারটি করে গোল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন রাহবার খান ও মঈন আহমেদ। প্রথমে অবশ্য গোলের খাতাটা বাংলাদেশই খোলে। অধিনায়ক রাহবারের পাস থেকে এগিয়ে দেন মঈন। এরপর ভারতকে সমতায় ফেরান আনমোল অধিকারী।

প্রথমার্ধের প্রথম টাইম আউটের আগে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। এবার মঈনের পাস থেকে গোল করেন রাহবার (২-১)। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। বিরতির ঠিক আগে ভারতের লালসোয়ামপুইয়া শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে আত্মঘাতী গোলে রূপ নেয় (২-২)।

দ্বিতীয়ার্ধের শুরুতে লালরিনজুয়ালার পাস থেকে হেডে ভারতকে উচ্ছ্বাসে ভাসান রোলুয়াপুইয়া (৩-২)। বাংলাদেশ সমতা ফেরায় মঈনের গোলে। ইনতিশারের পাসে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন মঈন (৩-৩)।

শেষ মুহূর্তে আরও জমে ওঠে ম্যাচ। ভারতের চতুর্থ গোলটি আসে রোলুয়াপুইয়ার পা থেকে (৪-৩)। কিন্তু তাদের জিততে দেননি রাহবার। আনমোল অধিকারীর ভুলের সুযোগ নিয়ে দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান তিনি(৪-৪)। হুটার শেষবারের মতো বাজার আগে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কয়েকবার।

আগামী শুক্রবার একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

আপডেট সময় ০৭:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬