সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

এলপিএলে হচ্ছে না নিলাম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা। বিশ্বকাপ আয়োজন করায় লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) সময় পিছিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। তবে আসন্ন আসরের জন্য বিশ্বকাপের পরপরই প্রস্তুতি শুরু করবে।

এলপিএলের আগামী আসরে কিছু পরিবর্তন আনছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এলপিএলের আগামী আসরের আগে নিলাম হবে না। ড্রফটের মাধ্যমে দল সাজানোর সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ২২ মার্চ হবে এই ড্রাফট। এবারই প্রথম যে ড্রাফট হচ্ছে তা কিন্তু নয়। এর আগে ২০২২ সালেও ড্রাফট হয়েছিল এলপিএলে।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ড্রাফটের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো স্থানীয় ও বিদেশি—উভয় ধরনের খেলোয়াড়ই বেছে নিতে পারবে। তারা আরো জানায়, ড্রাফট প্রক্রিয়া টুর্নামেন্ট পরিচালনায় একটি কার্যকর ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়েছে।

ড্রফটের পর মাস তিনেক সময় থাকছে দল গুছিয়ে মাঠে নামার জন্য। এলপিএলের ষষ্ঠ সংস্করণের পর্দা উঠবে আগামী ৮ জুলাই। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ আগস্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

এলপিএলে হচ্ছে না নিলাম

আপডেট সময় ০৮:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬