ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

শীতে কিডনির যত্নে ভরসা রাখুন এই ৩ সবজিতে

  • লাইফস্টাইল
  • আপডেট সময় ০৩:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬৬৩ বার পড়া হয়েছে

শীতকালে বাজারে সহজেই পাওয়া যায় এমন কিছু সবজি কিডনির স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনির সমস্যা বাড়লেও অনিয়মিত জীবনযাপনের কারণে এখন অল্প বয়সিরাও নানা কিডনি রোগে ভুগছেন। এসব সমস্যা এড়াতে সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি। কিছু খাবার এড়িয়ে চলার পাশাপাশি নিয়মিত কিছু সবজি খেলে কিডনির কার্যক্ষমতা ভালো থাকে।

পুষ্টিবিদদের মতে, কিডনির জন্য উপকারী কয়েকটি সবজি শীতকালেই সবচেয়ে টাটকা ও পুষ্টিগুণসমৃদ্ধ অবস্থায় পাওয়া যায়। এই সময়ে এগুলো খাদ্যতালিকায় রাখলে বেশি উপকার মেলে।

বাঁধাকপি

বাঁধাকপিকে কিডনির জন্য এক ধরনের ‘সুপারফুড’ বলা যায়। এতে ভিটামিন কে, ভিটামিন সি ও প্রচুর ফাইবার রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো, এতে পটাশিয়াম ও সোডিয়ামের পরিমাণ কম থাকায় কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে না এবং শরীর থেকে বর্জ্য ছেঁকে বের করার প্রক্রিয়া সহজ হয়।

লাল ক্যাপসিকাম

লাল ক্যাপসিকাম বা বেল পেপারও কিডনির জন্য উপকারী একটি সবজি। এতে পটাশিয়াম কম হলেও ভিটামিন এ, সি ও বি৬ প্রচুর থাকে। পাশাপাশি লাইকোপেন নামের অ্যান্টি-অক্সিড্যান্ট কিডনি কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়তা করে।
ডায়েটে প্রোটিনের পরিমাণ কেমন হওয়া উচিত?

ফুলকপি

ফুলকপিতেও রয়েছে ভিটামিন সি, ফোলেট ও ফাইবার। একই সঙ্গে এতে পটাশিয়াম, ফসফরাস ও সোডিয়ামের মাত্রা তুলনামূলকভাবে কম, যা কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক।

শীতকালে নিয়মিত এই তিন সবজি খেলে কিডনিকে সুস্থ রাখতে সহায়তা পাওয়া যেতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

শীতে কিডনির যত্নে ভরসা রাখুন এই ৩ সবজিতে

আপডেট সময় ০৩:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬