সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

রিপনের হ্যাটট্রিক, ১৩১ রানে গুটিয়ে গেল ঢাকা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৮:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬০৪ বার পড়া হয়েছে

ইনিংসের শেষ ওভারে বল করতে এসে প্রথম তিন বলে মাত্র ৩ রান খরচ করেন রাজশাহী ওয়ারিয়র্সের রিপন মণ্ডল। শেষ তিন বলে সাব্বির রহমান, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে আউট করার মাধ্যমে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ডানহাতি পেসার। রিপনের হ্যাটট্রিকের ম্যাচে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করেছে ঢাকা ক্যাপিটালস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা পায় রাজধানীর দলটি। উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন মিলে গড়েন ৫৪ রানের জুটি। দ্রুত ২৭ বলে ৪১ রান করে সাজঘরের পথ ধরেন উসমান।

এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। উসমানের পর সর্বোচ্চ ২৪ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। এছাড়া সাব্বির রহমান ১৪, মোহাম্মদ মিঠুন ১৩, আব্দুল্লাহ আল মামুন ১২ ও ইমাদ ওয়াসিম ১১ রান করেন। বাকিরা সাজঘরে ফেরেন দুই অঙ্কের ঘর স্পর্শ করার আগেই।

রিপন মণ্ডল হ্যাটট্রিক নিলেও রাজশাহীর সবচেয়ে সফল বোলার আব্দুল গাফফার সাকলাইন। ৪ ওভার বল করে মাত্র ২৪ রানের খরচায় চারটি উইকেট নেন তিনি। ৩০ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন রিপন। এছাড়া অভিষিক্ত মোহাম্মদ রুবেল দুটি ও বিনুরা ফার্নান্দো একটি করে উইকেট নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

রিপনের হ্যাটট্রিক, ১৩১ রানে গুটিয়ে গেল ঢাকা

আপডেট সময় ০৮:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬