ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানি প্রধানমন্ত্রীর উপহারের মন্তব্যে বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে এসজিপিটি পরীক্ষায় সরকারী হাসপাতাল-প্রাইভেট ডায়াগনেস্টিক রিপোর্টে ব্যাপক গড়মিল রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত

 নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ জুন, ২০২৬ রাত আটটায় শহরের মুক্তির মোড়ে পার্ক ভিউ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য আশরাফুল নয়ন এর সঞ্চালনায় আয়োজিত এই সভায় নওগাঁ জেলায় কর্মরত বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের প্রতিনিধি এবং নিয়োগপ্রাপ্ত ক্যামেরা পারসনরা উপস্থিত ছিলেন।
সভার একপর্যায়ে আহ্বায়ক কমিটির উপস্থাপনায় এবং উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি মো. কায়েস উদ্দিনকে।
কমিশনের অন্য দুই সদস্য হলেন, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নেক্সাস টেলিভিশনের জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদার এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি রিফাত হোসেন সবুজ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বর্তমান আহ্বায়ক কমিটির সাথে সমন্বয় করে এই নির্বাচন কমিশন আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন।#
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানি প্রধানমন্ত্রীর উপহারের মন্তব্যে বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬