ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী পলাশের আনারস স্বাদে অতুলনীয়, বাড়ছে চাহিদা স্ত্রীর পরকীয়ার জেরে দুই মেয়েকে হত্যা করলেন বাবা! জাপানি প্রধানমন্ত্রীর উপহারের মন্তব্যে বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে এসজিপিটি পরীক্ষায় সরকারী হাসপাতাল-প্রাইভেট ডায়াগনেস্টিক রিপোর্টে ব্যাপক গড়মিল রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাপক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে তিস্তা নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার মানুষ অংশ নিয়ে নদীভাঙন, বন্যা ও শুষ্ক মৌসুমে পানিসংকটের স্থায়ী সমাধানে সরকারের জরুরি পদক্ষেপ কামনা করেন।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় উপজেলার মহিপুর এলাকায় তিস্তা সেতুর দক্ষিণ প্রবেশমুখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-১ আসনের সংসদ সদস্য ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব মো. রায়হান সিরাজী বলেন, “তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের মানুষের বহু বছরের প্রাণের দাবি। এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। প্রয়োজনে নিজস্ব অর্থায়নেও প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় এসেছে। তিস্তা পাড়ের মানুষের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চলমান থাকবে।
বক্তব্যে তিনি উল্লেখ করেন, “জাগো বাহে, কোনঠে সবাই” স্লোগানকে সামনে রেখে রংপুরের কৃতি সন্তান ও বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনার দাবি গণমানুষের কাছে পৌঁছে গেছে। সেই ধারাবাহিকতায় আজ তিস্তা তীরবর্তী মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের দাবি তুলে ধরছেন।
মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য দেন লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি, অধ্যক্ষ আব্দুল গনি, অধ্যক্ষ শফিকুল আলমসহ সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তিস্তা অববাহিকার মানুষ বছরের পর বছর নদীভাঙন, আকস্মিক বন্যা, কৃষি ক্ষতি ও পানির সংকটের মতো নানা সমস্যার সঙ্গে সংগ্রাম করে আসছেন। বিভিন্ন সময়ে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তারা দাবি করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন নিয়ন্ত্রণ, বন্যা ব্যবস্থাপনা উন্নয়ন, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি ও গণআন্দোলন অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

আপডেট সময় ০৭:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬