সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

বিপিএলে এসে তাসকিন-শরিফুলদের থেকে শিখছেন সালমান

হোম ভেন্যুতে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলছে সিলেট টাইটান্স। আর শেষ ম্যাচেই সিলেটের পেসার সালমান ইরশাদ প্রশংসা করেন বাংলাদেশি পেসারদের। আজ ম্যাচ জয়ের পর রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন সালমান।

তিনি বলছিলেন, ‘সে খুব ভালো বোলার, জাতীয় দলেও খেলছে। ভালো বোলার, আগ্রাসন আছে। ২-৩ বার কথাও হয়েছে আমাদের। বাংলাদেশের তাসকিন ভাইয়ের সাথে খেলেছি ঢাকা ডমিনেটর্সে। বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেক পেসারের খেলাই ভালো লাগে। আমার মনে হয় তানজিম সাকিব ও তাসকিন ভাই সবচেয়ে এগ্রেসিভ। বাঁহাতি পেসার শরিফুল ভাইও। আপনাদের সব পেসারই ভালো, আলহামদুলিল্লাহ।’

বাংলাদেশে টানা খেললেও কোনো অসুবিধা হয় না সালমানের, ‘না, টানা ম্যাচের জন্য কোনো সমস্যা হয় না। এখানে দর্শক প্রচুর। আগে সিলেটে খেলা হয়নি। দর্শকরা এবার আমাদের সাথে ছিল। বাংলাদেশে আমি আগেই খেলেছি। এখানকার ভেরিয়েশন সম্পর্কে ধারণা আছে। মুস্তাফিজ ভাইকে দেখে শিখি, স্লো বল করেন। সেসব প্রয়োগ করেই বল করি।’

‘শহিদুল আজ ৩ উইকেট পেয়েছে। আমি স্লো বল ও ইয়র্কার নিয়ে বেশি কাজ করি, এজন্যই আমাকে দলে নিয়েছে আসলে। বাংলাদেশ দলের অনেক তরুণ পেসার আছে যারা সামনে ভালো করবে।’-যোগ করেন তিনি।

সিলেটের হয়ে কিছু ম্যাচ খেলে যাওয়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে সালমান বলেন, ‘বাংলাদেশে আমি গত ৪ বছর ধরে খেলছি, বিপিএলে। বেশ ভালোই লাগে। পাকিস্তানের মতোই কন্ডিশন। আমির ভাইয়ের সাথে ঘরোয়া ক্রিকেট ও সিপিএল খেলেছি। উনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। পুরো বিশ্বে লিগ খেলি আমি, আজ আমার ১০০ উইকেট পূর্ণ হলো। ইয়র্কার আমার শক্তির জায়গা। আমির ভাইর কাছ থেকেও অনেক কিছু শেখা হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

বিপিএলে এসে তাসকিন-শরিফুলদের থেকে শিখছেন সালমান

আপডেট সময় ০৮:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬