সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

পারভেজের ফিফটিতে সহজ জয় সিলেটের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৬০৭ বার পড়া হয়েছে

এবার মুদ্রার উল্টো পিঠটাও দেখল রংপুর রাইডার্স। হ্যাটট্রিক জয়ের পর এবার হ্যাটট্রিক হার দেখল তারা। তাদের দেওয়া ১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটের বড় জয় পেয়েছে সিলেট টাইটানস।

লক্ষ্য তাড়ার সূচনাটা দারুণ করেন সিলেটের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তাওফিক খান।

পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে তারা সংগ্রহ করে ৫৩ রান। তবে ফিরতি ওভারে সুফিয়ান মুকিমের বলে তাওফিক খান মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিলে ভেঙে যায় ৫৪ রানের ওপেনিং জুটি। আউট হওয়ার আগে তাওফিক করেন ২২ বলে ৩৩ রান। ইনিংসটি সাজান ৪ ছক্কা ও ১ চারে।

সতীর্থ ফিফটি না পেলেও পেয়েছেন ইমন। ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসটি সাজিয়েছেন সমান ৩ ছয় ও চারে। তিনে নেমে ২১ রানের ইনিংস খেলে জয়ের পথটা সহজ করে দেন আরিফুল ইসলামও।

সিলেটের ১৫ বল হাতে রেখে পাওয়া জয়ে রংপুরের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নাহিদ রানা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটের বোলারদের দাপুটে বোলিংয়ে ১১৪ রানে থেমে যায় রংপুরের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন খুশদিল শাহ। আর শেষ দিকে ২৯ রানের ইনিংস খেলে টেনেটুনে এক শর ওপর সংগ্রহটা এনে দেন মাহমুদ উল্লাহ রিয়াদ। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম।

এ হারে এক সময় শীর্ষে থাকা রংপুর চারে নেমে এসেছে। ৮ ম্যাচে সমান ৮ পয়েন্ট তাদের। বিপরীতে তাদের হারানো সিলেট দুইয়ে উঠে গেছে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১০। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম রয়্যালস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

পারভেজের ফিফটিতে সহজ জয় সিলেটের

আপডেট সময় ০৫:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬