সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতুক দক্ষিণ আফ্রিকা: স্মিথ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬১২ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ঘনিয়ে আসায় বাড়ছে জ্যোতিষবিদ্যার প্রয়োগ। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে কারা সেমিফাইনালে খেলবে তা নিয়ে দুই দিন আগে ভবিষ্যদ্বাণী করেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানি কিংবদন্তির চার দল হচ্ছে—ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

আকরাম শেষ চারে নিজ দেশ পাকিস্তানকে না রাখলেও দক্ষিণ আফ্রিকাকে রেখেছেন গ্রায়েম স্মিথ।

সঙ্গে ‘সুলতান অব সুইং’ খ্যাত বাঁহাতি পেসারের মতো চার দলের ভবিষ্যদ্বাণী করেননি সাবেক প্রোটিয়া অধিনায়ক। দুই ফাইনালিস্টের নাম জানিয়েছেন বাঁহাতি ব্যাটার।
দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়নের লিস্টে রাখলেও শিরোপা জেতার সম্ভাবনা ভারতেরই বেশি বলে মনে করছেন স্মিথ। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটারদের প্রতিভার কারণে আপনি চাইলেই তাদের বাদ দিতে পারেন না।

আবার ঘরের মাটিতে বিশ্বকাপ। অবশ্য ভারত এখন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিভার বিচারে ভারতকে শেষ চারে দেখতে না পারলে আমি খুবই অবাক হবো।’ ক্রিকেটের কোনো সংস্করণে এখন পর্যন্ত বিশ্বকাপ জেতেনি দক্ষিণ আফ্রিকা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব কাছে ছিল শিরোপা স্পর্শের। শেষ পর্যন্ত ভারতের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় তাদের। সেই ভারতকেই হারিয়ে প্রোটিয়ারা বিশ্বকাপ জিতুক এমনটা চান স্মিথ।
স্মিথ বলেছেন, ‘অবশ্যই, ফাইনালে ভারতকে হারাক এমনটা আমি চাই (হাসি)। যদি শুকরি কনরাড ও তার দল কম্বিনেশন ধরে রাখতে পারে, আমা মনে হয় সত্যিকার অর্থে দারুণ কিছু করার সুযোগ রয়েছে।

কেন জিততে পারে সে ব্যাখ্যাও দিয়েছেন স্মিথ। তিনি বলেছেন, ‘আপনারা জানেন, স্পিন খেলার মতো দারুণ সব ব্যাটার আছে মিডল অর্ডারে। বিশেষ করে ভারতে। তাই আশা করা যায়, খুব ভালো একটা বিশ্বকাপ হতে যাচ্ছে।’ আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কায় বিশ্বকাপের দশম আসর শুরু হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতুক দক্ষিণ আফ্রিকা: স্মিথ

আপডেট সময় ০৭:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬