সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি কমিটি পুনর্গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই বিপ্লববিরোধী ভূমিকায় থাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগের ধরণ পর্যালোচনা ও শাস্তির মাত্রা নির্ধারণে গঠিত রিভিউ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। অফিস আদেশ অনুযায়ী, গত ২৪ ডিসেম্বর কমিটি পুনর্গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে।

একই সঙ্গে কমিটি নতুন অভিযোগ গ্রহণ করতে পারবেন। পুনর্গঠিত পাঁচ সদস্যের কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক আওরঙ্গজীব মো. আব্দুর রাহমানকে আহ্বায়ক করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হুসাইন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শাফিউল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার।

এর আগে গতবছরের ১৫ মার্চ জুলাই বিপ্লববিরোধী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিতকরণে পাঁচ সদস্যের কমিটি করে প্রশাসন। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং ৩৩ শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে সভায় তাদের শাস্তির মাত্রা নির্ধারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হককে আহ্বায়ক করে সাত সদস্যের একটি রিভিউ কমিটি গঠন করে প্রশাসন। পরবর্তীতে কমিটির অধিকাংশ সদস্য কাজ করতে অপারগতা প্রকাশ করে পদত্যাগ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি কমিটি পুনর্গঠন

আপডেট সময় ০৩:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬