সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

হৃদয়ের হার না মানা ৯৭, রাজশাহীর বিপক্ষে বড় পুঁজি রংপুরের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬৪৪ বার পড়া হয়েছে

আলোচনা হচ্ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিপিএলে জাতীয় দলের ব্যাটারদের ফর্ম নিয়ে। সেই তালিকায় আছেন তাওহীদ হৃদয়ও। শতরানের ইনিংসে সেই আক্ষেপ কিছুটা মেটাতে চেয়েছিলেন আজ (রোববার)। তবে অপরাজিত ৯৭ রানেই হৃদয়কে সন্তুষ্ট থাকতে হচ্ছে। যাতে ভর করে রাজশাহী ওয়ারিয়র্সকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স।

dhakapost

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। যেখানে ইনিংসের প্রায় অর্ধাংশজুড়ে আধিপত্য ছিল রাজশাহীর। ১১.২ ওভারে ৭২ রান তুলতেই রংপুর ৩ উইকেট হারায়। বড় সংগ্রহ নিয়ে শঙ্কায় দলটিকে এরপর লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে হৃদয়-খুশদিল শাহ জুটি। দুজন মিলে স্কোরবোর্ডে ১০৫ রান যোগ করেন। খুশদিল ৪৪ রানে ফিরলেও, ৯৭ রানে অপরাজিত ছিলেন হৃদয়।

এর আগে দলীয় ২৯ রানে কাইল মায়ার্সকে ফেরান রিপন মন্ডল। ৬ বলে ৮ রান করেন ক্যারিবীয় এই ব্যাটার। তিনে নামা লিটন দাসও ক্রিজে থিতু হতে পারেননি। ১৪ বলে ফেরেন ১১ রানে। ইফতিখার আহমেদ ছিলেন আরও ধীরগতির। তার ব্যাটে ১৫ বলে ৮ রান এসেছে। বাকি সময়ে হৃদয়-খুশদিল মিলে রংপুরকে সামনে টেনে নিয়ে গেছেন। তবে ৩ রানের আক্ষেপ নিয়েই ফিরতে হলো হৃদয়কে। ৭ বল বাকি থাকতে ৯২ রান করে সেঞ্চুরির প্রত্যাশা দেখিয়েছেন, কিন্তু পরের ওভারে স্ট্রাইক হারিয়ে সেটিও হাতছাড়া করেছেন। অবশ্য ওভারের শেষ বলটি পেয়েছিলেন, যা মিস করেছেন হৃদয়।

dhakapost

খুশদিল ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ এবং হৃদয় ৫৬ বলে ৯৭ রানের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৪ ছক্কায়। ফলে শুরুতে বড় পুঁজির অনিশ্চয়তায় ভোগা রংপুর নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে। বিপরীতে রাজশাহীর হয়ে একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, জেমস নিশাম ও সন্দ্বীপ লামিচানে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

হৃদয়ের হার না মানা ৯৭, রাজশাহীর বিপক্ষে বড় পুঁজি রংপুরের

আপডেট সময় ০৩:২৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬