সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

চ্যাম্পিয়নদের হারিয়ে মিসরকে সেমিফাইনালে তুললেন সালাহ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৬১৩ বার পড়া হয়েছে

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে মিসর। ম্যাচ শেষে এই জয়কে ‘পারফেক্ট জয়’ বলে উল্লেখ করেছেন মোহাম্মদ সালাহ। তিনি সতীর্থদের প্রশংসাও করেছেন।

শনিবার ৩-২ গোলের জয়ে মিসরের তৃতীয় গোলটি করেন সালাহ। এই জয়ে আইভরি কোস্টের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয়। একই সঙ্গে আফকনে নতুন রেকর্ড গড়েন লিভারপুল তারকা। তিনি এখন পর্যন্ত ১১টি ভিন্ন জাতীয় দলের বিপক্ষে গোল করলেন।

ম্যাচ শেষে সালাহ বলেন, ‘এটা ছিল পারফেক্ট জয়। তবে আমি আগেও বলেছি, আমরা আমাদের দেশের জন্য লড়ছি।’ তিনি আরও বলেন, ‘আশা করি আমরা পরের ম্যাচেও এগোতে পারব। প্রতিপক্ষ কঠিন। তবু আমরা আমাদের সেরাটা দেব। আমরা খুব কঠোর লড়াই করছি। খেলোয়াড়দের দিকে তাকালেই বোঝা যায়। কেউ কিছু ধরে রাখছে না। আমরা সামনে এগিয়ে যাচ্ছি।’ এই গোলের মাধ্যমে আফকনে কোচ হাসান হাসানের গোলসংখ্যার সঙ্গে সমতায় পৌঁছান সালাহ। দুজনেরই গোল ১১টি। টুর্নামেন্টে মিসরের সর্বোচ্চ গোলদাতা হতে সালাহর দরকার আর একটি গোল। তখন তিনি হাসান এল-শাজলির পাশে বসবেন। বুধবার তানজিয়ারে সেমিফাইনালে সেনেগালের মুখোমুখি হবে মিসর। এর আগে ২০২১ সালের আফকন ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

চ্যাম্পিয়নদের হারিয়ে মিসরকে সেমিফাইনালে তুললেন সালাহ

আপডেট সময় ১১:৫৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬