ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেক হস্তান্তর শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক ইয়াবা উদ্ধারের পর থানা ঘেরাও, চাপের মুখে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ জমি বিরোধে রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

১৪ জানুয়ারি থেকে শুরু বেসরকারি স্কুল-কলেজের এমপিও আবেদন

বেসরকারি স্কুল ও কলেজের জন্য এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী ১৪ জানুয়ারি থেকে। ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

বুধবার (৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের সময়সীমা আগামী ১৪ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। তবে সরাসরি, ই-মেইল বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (www.dshe.gov.bd) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd) ভিজিট করে ‘Online MPO Application’ শিরোনামের লিংকের মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে আবেদন জমা দিতে হবে।

এছাড়া নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির পুরো প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। এ পদ্ধতিতে নতুন নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রস্তুত করা হবে। সরকার বিষয়টিতে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী

১৪ জানুয়ারি থেকে শুরু বেসরকারি স্কুল-কলেজের এমপিও আবেদন

আপডেট সময় ০৮:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬