সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

বিপিএল ছেড়ে পাকিস্তানে চলে গেলেন আমির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পুরোটা সময় সিলেট টাইটানসের হয়ে খেলার কথা ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। কিন্তু দলকে মাঝপথে রেখেই দেশে ফিরে গেলেন তিনি। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটানস কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে বিপিএল খেলতে বাংলাদেশে আসেন মোহাম্মদ আমির। প্রথম ম্যাচ থেকেই খেলেছেন সিলেটের জার্সিতে। দলের তিনটি জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন এই বাঁহাতি পেসার।

বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে পারিশ্রমিকের ৭০ শতাংশ অর্থ আমিরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমিরের সঙ্গে বাংলাদেশ ছেড়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুবও। দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন সাইম। চার ম্যাচের অর্থ তাকে পরিশোধ করা হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তান দলে ডাক পেয়েছেন সাইম আইয়ুব। মূলত সে কারণেই বিপিএল ছেড়েছেন এই অলরাউন্ড ক্রিকেটার। সিরিজ শেষে আবারও সিলেট দলে যোগ দিতে পারেননি এই পাকিস্তানি তারকা।

কিন্তু ঠিক কী কারণে বিপিএল ছেড়ে চলে গেলেন আমির, সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানায়নি সিলেট। বিপিএলের এবারের আসরে ৬ ম্যাচ খেলে ৪টি উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

বিপিএল ছেড়ে পাকিস্তানে চলে গেলেন আমির

আপডেট সময় ০৭:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬