সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

৩৩ বছরে প্রথম, অ্যাশেজে ইংল্যান্ড ক্রিকেটারের ইতিহাস

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০২:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬০৬ বার পড়া হয়েছে

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারির সামনের দিকে এক আবেগঘন দৃশ্য। মাঠে যখন জ্যাকব বেথেল এক হাতে হেলমেট, আরেক হাতে ব্যাট উঁচু করে সেঞ্চুরি উদযাপন করছেন, তখন আবেগে ভাসছেন এক বয়স্ক দর্শক। ছেলের সাফল্যে আনন্দ অশ্রু ধরে রাখতে পারছেন না তিনি। এটা শুধু সাফল্য নয়, ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের ২২ বছর বয়সী ব্যাটার।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের পঞ্চম বলে মিচেল স্টার্কের শিকার হন জ্যাক ক্রলি। তারপর ক্রিজে নেমে নিজের জাত চেনান বেথেল। ১৬২ বলে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন তিনি ৫০তম ওভারের তৃতীয় বলে বেউ ওয়েবস্টারকে চার মেরে। এই সেঞ্চুরি করতে গিয়ে ১৩টি চার মেরেছেন তিনি। তাতে অ্যাশেজে সেঞ্চুরি করা ব্যাটারদের অভিজাত তালিকায় তার নাম উঠল।

২২ বছর ও ৭৮ দিন বয়সী বেথেল একবিংশ শতাব্দিতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে অ্যাশেজে সেঞ্চুরি করলেন। এছাড়া জোনাথান ট্রটের পর ১৪ বছরে প্রথম তিন নম্বর ব্যাটার হিসেবে অ্যাশেজে শতক হাঁকালেন।

এটা শুধু বেথেলের প্রথম টেস্ট শতকই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও প্রথমবার তিন অঙ্কের ঘরে তিনি। অ্যাশেজ সিরিজে ৩৩ বছরে প্রথম ব্যাটার হিসেবে তিনি এমন কীর্তি গড়লেন। সবশেষ ইয়ান হিলি ১৯৯৩ সালে দুই দেশের ক্রিকেটীয় লড়াইয়ে প্রথম শ্রেণির সেঞ্চুরি খরা কাটান। ১৯৮৯ সালে জ্যাক রাসেলের পর দ্বিতীয় ইংল্যান্ড ক্রিকেটার হিসেবে এই কীর্তি বেথেলের।

একই দিনে স্টিভ স্মিথ পেছনে ফেলেছেন ডন ব্র্যাডম্যানকে। ২২০ বলে ১৩৮ রান করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ব্যাটার হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছানোর পাশাপাশি সর্বোচ্চ রানের রেকর্ডে ব্র্যাডম্যানকে (৫০২৮) ছাড়ালেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৯০ ম্যাচে ১২২ ইনিংস খেলে ৫০৯৪ রান স্মিথের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

৩৩ বছরে প্রথম, অ্যাশেজে ইংল্যান্ড ক্রিকেটারের ইতিহাস

আপডেট সময় ০২:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬