ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শীতের সকালে ‘মধুর অপেক্ষা’

গতকাল মেট্রোরেলের উদ্বোধনের মাধ্যমে রাজধানীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণের পাশাপাশি যোগাযোগব্যবস্থার নতুন অধ্যায় সূচিত হয়েছে। এরপর আজ সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে মেট্রোরেল।  

চালু হওয়ার প্রথমদিন সকালেই উত্তরা উত্তর স্টেশনের নিচে হাজার হাজার মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। শীতের সকালে ভোর থেকেই মানুষ লাইনে দাঁড়িয়েছে প্রথম বারের মতো মেট্রোরেলে চড়তে। কিন্তু প্রথম দিনেই এতো মানুষের ভিড়ে শৃঙ্খলা বজায় রাখতে ধীর গতিতে স্টেশনে যাত্রী ঢুকিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে স্টেশনের বাইরে অপেক্ষমান যাত্রীর সংখ্যা এবং লাইন সময়ের সাথে সাথে লম্বা হয়েছে।

এ বিষয়ে উত্তরা উত্তর স্টেশনের দায়িত্বরত সহকারী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, মানুষকে মেট্রোর প্রসেস সম্পর্কে জানতে, বোঝাতে একটু সময় লাগছে। ভেতরে ঢোকার পর টিকিট সংগ্রহ করা খুবই ধীরগতিতে চলছে। কারণ সব মানুষ এ বিষয়ে জানে না, অভ্যস্ত না। সে কারণেই এই বিলম্ব হচ্ছে। মূলত শৃঙ্খলা বজায় রাখতে ধীরগতির কারণে এটা হয়েছে। এর সমাধান হতে দুই থেকে একদিন সময় লাগবে।

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথে মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে। গতকাল উদ্বোধন হয়েছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। আপাতত মধ্যবর্তী স্টেশনে কোনো স্টপেজ ছাড়াই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল।

প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয় বগিবিশিষ্ট ১০ সেট ট্রেন চলাচল করবে। আপাতত এই রুটে ধীরগতিতে ট্রেন চলবে। এ পর্যায়ে ট্রেন চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরে চলাচলের সময় বাড়ানো হবে এবং চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। সম্পূর্ণভাবে মেট্রোরেল চলাচল শুরু হলে প্রতি সাড়ে তিন মিনিট অন্তর একটি ট্রেন চলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

শীতের সকালে ‘মধুর অপেক্ষা’

আপডেট সময় ১২:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২