সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

বিস্ফোরক মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই ম্যানইউ কোচ আমোরিমের বিদায়

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৬১৪ বার পড়া হয়েছে

‘আমি এখানে এসেছিলাম ম্যানেজার হতে, শুধু কোচ হতে নয়’—সংবাদ সম্মেলনে এমন বিস্ফোরক মন্তব্যের ঠিক ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ওল্ড ট্রাফোর্ড ছাড়তে হলো রুবেন আমোরিমকে। দলের বাজে পারফরম্যান্স এবং টানা ব্যর্থতার দায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে এই পর্তুগিজ ট্যাকটিশিয়ানকে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকালে ক্লাবের ফুটবল পরিচালক জ্যাসন উইলকক্স এবং প্রধান নির্বাহী ওমর বেরাদা আনুষ্ঠানিকভাবে আমোরিমকে বরখাস্তের সিদ্ধান্ত জানিয়ে দেন। স্কাই স্পোর্টস জানিয়েছে, সিদ্ধান্ত শোনার পরপরই তিনি খেলোয়াড় ও স্টাফদের বিদায় জানিয়ে ক্লাব প্রাঙ্গণ ত্যাগ করেন।

১৪ মাস আগে ২০২৪ সালের নভেম্বরে এরিক টেন হাগের উত্তরসূরি হিসেবে রেড ডেভিলসদের দায়িত্ব নিয়েছিলেন আমোরিম। কিন্তু এই সময়ের মধ্যে ৬৩টি ম্যাচ পরিচালনা করে তিনি জয় এনে দিতে পেরেছেন মাত্র ২৪টিতে। এর মধ্যে প্রিমিয়ার লিগে জয় এসেছে মাত্র ১৫টি।

চলতি মৌসুমে লিগে ২০ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে ধুঁকছে ম্যানইউ। সর্বশেষ ৫ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি দলটি, যার ফলে শীর্ষ চারের দৌড় থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে তারা। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অনিচ্ছা সত্ত্বেও আমরা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। মৌসুমের বাকি সময়ে সম্মানজনক অবস্থান নিশ্চিত করতেই এই পদক্ষেপ জরুরি ছিল।’

আমোরিমের বিদায়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের সাবেক তারকা মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারকে। আগামী বুধবার বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি ডাগআউটে দাঁড়াবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

বিস্ফোরক মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই ম্যানইউ কোচ আমোরিমের বিদায়

আপডেট সময় ০৭:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬