ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের কাছে শোকবার্তা পাঠালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার পক্ষ থেকে পাঠানো একটি আনুষ্ঠানিক শোকবার্তা সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বিএনপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই শোকবার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ সজীব এম খায়রুল ইসলাম। তিনি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে প্রধান উপদেষ্টার এই বার্তাটি তুলে দেন।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী এবং অগণিত গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের কাছে শোকবার্তা পাঠালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় ০৪:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬