ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ সিদ্ধান্তের ফুলঝুরি সভায়, বাস্তবায়ন শূন্য-বোরহানউদ্দিনে চুরি-জুয়া নিয়ে উদ্বেগ ভারতের উত্তরপ্রদেশে লিটারপ্রতি নগদে কেনা হচ্ছে গোমূত্র ‎সিলেট মহানগরীর রায়নগরে গলা কেটে ৩ জনকে হত্যা বরিশালে আদালত চত্বরে রহস্যজনক বি’স্ফোরণ, জনমনে আতঙ্ক ফুটবলার রোনালদো এখন আর্জেন্টিনার জামাই! সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

সরকার ও বিরোধীদের এক হয়ে কাজ করার ডাক তারেক রহমানের

গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তৈরি হওয়া নতুন রাজনৈতিক বাস্তবতা ও সুযোগকে কাজে লাগিয়ে রাষ্ট্রগঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জোর দিয়ে বলেছেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে সরকার ও বিরোধী দল—সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টার দিকে বাম জোটের নেতারা গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তারা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

বৈঠকে তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি দলে ছিলেন প্রবীণ নেতা মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সরকার ও বিরোধীদের এক হয়ে কাজ করার ডাক তারেক রহমানের

আপডেট সময় ০২:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬