সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

১০০ মিনিটের বেশি দশ জন নিয়ে খেলে কোয়ার্টার ফাইনালে মালি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

এল বিলাল তোরে স্পট কিক থেকে জয়সূচক গোল করলেন। ১০ জনের মালি তিউনিসিয়াকে ৩-২ গোলে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠল। শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচের স্কোর অতিরিক্ত সময় শেষে ছিল ১-১।

৮৮তম মিনিটে ফিরাস চাওয়াতের হেড ঈগলসের জাল কাঁপালে তিউনিসিয়া ভেবেই নিয়েছিল, তারা হাসতে যাচ্ছে শেষ হাসি। কিন্তু আধঘণ্টার আগেই লাল কার্ডে একজনকে হারানো মালি যে ঘুরে দাঁড়াবে তা তাদের কল্পনাতে ছিল না। স্টপেজ টাইমে পেনাল্টি পায় তারা এবং লাসিনে সিনায়োকো স্পট থেকে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেন। তারপর টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

অধিনায়ক ইউভেস বিসোমা মালির প্রথম কিক গোলবারের ওপর দিয়ে মারেন। কিন্তু আলী আবদি তিউনিসিয়ার প্রথম শট জালে রাখতে ব্যর্থ হন। তারপর ঈগলস গোলকিপার দিগুই দিয়ারা দুটি পেনাল্টি ঠেকান এবং তোরে ম্যাচ জেতান।

টম সেইন্টফিয়েটের মালি আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে পশ্চিম আফ্রিকান প্রতিবেশী সেনেগালের মুখোমুখি হবে। ২০২২ সালের চ্যাম্পিয়ন দিনের প্রথম ম্যাচে সুদানকে ৩-১ গোলে হারায়।

২৬ মিনিটে ওয়ো কুলিবালি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মালি। তারপর এক জন কম নিয়ে ১০০ মিনিটের বেশি খেলেছে তারা। তাও আবার প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল খেয়ে আবার সমতা ফেরানোর মতো অবিশ্বাস্য কাজ করেছে। ম্যাচ শেষে বেলজিয়ান কোচ সেইন্টফিয়েট বলেছেন, ‘খেলার আগেই আমি বলেছিলাম আমার দল এরই মধ্যে হিরোদের পর্যায়ে গেছে। আর এখন, আর কোনো শব্দ জানা নেই। সব খেলোয়াড় তাদের দেশের জন্য লড়েছে এবং এই টুর্নামেন্টে থেকে যেতে নিজেদের উজার করেছে। পেনাল্টি শুটআউটে গোলকিপার আমাদের সাহায্য করেছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১০০ মিনিটের বেশি দশ জন নিয়ে খেলে কোয়ার্টার ফাইনালে মালি

আপডেট সময় ১২:১২:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬