সংবাদ শিরোনাম ::
আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ তিন মহাদেশে স্মার্ট টেকনোলজির ব্যবসা, আড়ালে অর্থপাচারের অভিযোগ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকেই নিয়মিত বেতন পাবেন মাদরাসাশিক্ষকরা : শিক্ষামন্ত্রী রাষ্ট্রের টাকায় নিজের ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! পছন্দের ঠিকাদারকে মাল বুঝে না পেয়েই বিল দিতে তড়িঘড়ি শাহীনের রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে সন্ধ্যার মধ্যে দেশের নয় জেলায় ঝড়ের শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ ড্যাপের নিয়ম ভেঙে প্রথমে হোটেল, এবার হচ্ছে বাণিজ্যিক ভবন

প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটল বাংলাদেশের প্রথম মেট্রোরেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল যাত্রা শুরু করেছে। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৫৩ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। এটির গন্তব্য আগারগাঁও স্টেশন।

উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ শেষ করে দুপুর ১টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনে পৌঁছান। ১টা ২৯ মিনিটে তিনি মেট্রোরেলের মূল ফলকের পাশে তেঁতুল গাছের চারা রোপণ করেন। দুপুর ১টা ৩২ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের এন্ট্রি প্ল্যান বি-এর চলন্ত সিঁড়ি ব্যবহার করে কনকোর্স লেভেলে ওঠেন প্রধানমন্ত্রী। সেখানে সংশ্লিষ্টদের কাছ থেকে কনকোর্স লেভেল সম্পর্কে ধারণা নেন তিনি।

এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে কনকোর্স লেভেলের টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে ৫০০ টাকা পরিশোধ করে একটি এমআরটি পাস নেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ছোট বোন শেখ রেহানাও একটি পাস নেন। দুজনের মোট এক হাজার টাকা পরিশোধ করেন প্রধানমন্ত্রী।

এমআরটি পাস সংগ্রহ করে কনকোর্স লেভেল থেকে চলন্ত সিঁড়ি ব্যবহার করে তিনি প্ল্যাটফর্মে ওঠেন। এরপর প্রথম যাত্রী হিসেবে তিনি ট্রেনে প্রবেশ করেন। ট্রেনের অন্যান্য কোচে আগে থেকে আসন গ্রহণকারী ২০০ জন আমন্ত্রিত অতিথির সঙ্গে কুশল বিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে, বেলা ১১টা ৫ মিনিটে স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দ্রুতগতির যানবাহন ব্যবস্থার মেট্রোরেল যুগে প্রবেশ করল বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে সাড়ে ৭ কোটি টাকার টেন্ডারে নয়ছয়ের অভিযোগ

প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটল বাংলাদেশের প্রথম মেট্রোরেল

আপডেট সময় ০৪:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২