ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০ চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার: রিজভী ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রাম-৫ আসনে জাপা চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় ধাক্কা খেলেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। দলীয় প্রত্যয়নপত্রে স্বাক্ষরের গরমিল থাকায় চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউদ্দীন যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আনিসুল ইসলাম মাহমুদ তার হলফনামার সঙ্গে দলীয় মনোনয়নের যে চিঠি বা প্রত্যয়নপত্র জমা দিয়েছিলেন, সেখানে থাকা দলীয় প্রধান বা মহাসচিবের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশনে সংরক্ষিত নমুনা স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। এই অসঙ্গতির কারণেই নির্বাচনী বিধি অনুযায়ী তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী হাকিম হেদায়েত উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘দলীয় মনোনয়নপত্রে থাকা স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো নমুনা স্বাক্ষরের গরমিল পরিলক্ষিত হয়েছে। এ কারণেই আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে।’’

এদিকে, আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল হলেও এই আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম-৫ আসনে এবার মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

চট্টগ্রাম-৫ আসনে জাপা চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল

আপডেট সময় ০২:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬