ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০ চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার: রিজভী ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা-১১ আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ

ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা ও ভাটারা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপি এবং জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন।

একই আসনে বিএনপির প্রার্থী ও দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ূমের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ফলে এই আসনে হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনী লড়াইয়ের পথ সুগম হলো।

এদিকে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার আরও দুটি গুরুত্বপূর্ণ আসনে তাদের প্রার্থীদের মনোনয়ন টিকে গেছে। ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা ও মান্ডা) আসনে দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এবং ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-৮ (মতিঝিল, পল্টন, রমনা ও শাহবাগ) আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

ঢাকা-১১ আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ

আপডেট সময় ০১:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬