ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০ চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার: রিজভী ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা নিশ্চিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রটি বৈধ বলে রায় দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী নথিপত্র পর্যালোচনা শেষে এই ঘোষণা দেন। তিনি জানান, জামায়াত আমিরের জমা দেওয়া হলফনামাসহ আনুষঙ্গিক কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি বা অসংগতি পাওয়া যায়নি। এছাড়া তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করে প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। এর ফলে মিরপুর ও কাফরুল এলাকা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে ডা. শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বিতা করার পথ সুগম হলো।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। সবশেষে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত ভোটগ্রহণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট সময় ০১:১০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬