ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর মক্কার কাছে হুতি ড্রোন ভূপাতিত, তীব্র নিন্দা জামায়াত আমিরের গাজায় ভবন ধসের ঘটনায় নিহত বেড়ে ২০ চামড়াজাত শিল্পের উন্নয়নে নজর দিচ্ছে সরকার: রিজভী ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারের রেকর্ডই বেশি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা মির্জা আব্বাসের নির্বাচনী অতীত নিয়ে কড়া মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘‘মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ডই বেশি। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনে জনগণ এনসিপির প্রতীক ‘শাপলা কলি’কেই বিজয়ী করবে।’’

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘‘আমরা নির্বাচনের মাঠে আছি এবং শেষ পর্যন্ত থাকব। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (মির্জা আব্বাস) অতীত রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায়, তার বিজয়ের চেয়ে পরাজয়ের পাল্লাই ভারী। তাই তাকে নিয়ে আমরা চিন্তিত নই।’’

নির্বাচনী পরিবেশ এবং দলের প্রস্তুতি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ আমাদের সঙ্গে আছে। শাপলা কলি প্রতীকের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।’’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীতিমালা ভেঙে বাড়তি বোনাস নিয়েছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারের রেকর্ডই বেশি: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ০১:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬