ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচার দাবিতে দেশজুড়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির ঘোষণা

ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে তার সংগঠন। ‘মার্চ ফর ইনসাফ’ বা ‘ন্যায়বিচারের জন্য পদযাত্রা’ নামে এই কর্মসূচি ৬ জানুয়ারি পর্যন্ত পালন করা হবে। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের নতুন কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, ন্যায়বিচার নিশ্চিত করতে তারা অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে যাবেন এবং জনমত তৈরি করবেন। একই সঙ্গে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘‘আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল খুনি ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে হবে।’’ নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানা না হলে সংগঠনটি চূড়ান্ত ও কঠোর আন্দোলনের ডাক দেবে বলে তিনি সতর্ক করে দেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

১৯ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার বিচার দাবিতে দেশজুড়ে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির ঘোষণা

আপডেট সময় ১১:৩৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬