সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

রদ্রিগোকে পেতে ৩ ক্লাবের কাড়াকাড়ি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৬১৫ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সোনালী সময় চললেও ব্যক্তিগতভাবে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর। দলে নিজের জায়গা হারিয়ে একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছেন এই তরুণ তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর দাবি, চলতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর তাকে দলে ভেড়াতে ইতোমধ্যে অর্থের ঝুলি নিয়ে মাঠে নেমেছে ইউরোপের তিন জায়ান্ট—প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।

প্রতিবেদনে বলা হয়েছে, রদ্রিগো নিজেও বুঝতে পারছেন মাদ্রিদে তার ফেরার পথ সংকুচিত হয়ে এসেছে। তাই তিনি এবং তার এজেন্ট (বাবা) ক্লাব পরিবর্তনের বিষয়ে এবার বেশ তৎপর। গত গ্রীষ্মের দলবদলে ইউরোপের একাধিক ক্লাব আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত রিয়াল ছাড়েননি তিনি। তবে এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে চান তারা।

এদিকে রদ্রিগোকে ছাড়ার বিষয়ে রিয়াল মাদ্রিদও নমনীয়, তবে তারা বড় অঙ্কের ট্রান্সফার ফি দাবি করছে। লস ব্লাঙ্কোসরা এই ব্রাজিলিয়ানের জন্য প্রায় ১০ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৮০ কোটি টাকা হাঁকিয়েছে। ২০২৮ সাল পর্যন্ত চুক্তি থাকায় দর কষাকষিতে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্প্যানিশ ক্লাবটি। যদিও ট্রান্সফার মার্কেটে বর্তমানে তার বাজারমূল্য ধরা হচ্ছে ৬ কোটি ইউরো।

তবে রদ্রিগোর দলবদলে সাময়িক বাধা হয়ে দাঁড়াতে পারে সতীর্থ কিলিয়ান এমবাপ্পের ইনজুরি। ফরাসি তারকা এমবাপ্পে হাঁটুর চোটে পড়ায় কয়েক ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। এমতাবস্থায় আক্রমণভাগের শক্তি ধরে রাখতে রিয়াল হয়তো রদ্রিগোর বিদায় প্রক্রিয়া কিছুটা বিলম্বিত করতে পারে।

ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি তাকে পেতে আগ্রহী হলেও দৌড়ে পিছিয়ে নেই ফরাসি ক্লাব পিএসজিও। প্রয়োজনে ইংলিশ ক্লাবগুলোর চেয়েও বড় প্রস্তাব দিতে প্রস্তুত তারা।

চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে মাঠে নামলেও নিজের ছায়া হয়ে ছিলেন রদ্রিগো; করেছেন মাত্র ২ গোল ও ২ অ্যাসিস্ট। তবুও তার বয়স ও প্রতিভার কথা বিবেচনা করে তাকে দলে পেতে মরিয়া ইউরোপের শীর্ষ ক্লাবগুলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

রদ্রিগোকে পেতে ৩ ক্লাবের কাড়াকাড়ি

আপডেট সময় ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬