সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

বিইউবিটিতে ‘ডাটা সায়েন্স’ ও ‘এমএসসি ইন সিএসই’ চালুর অনুমোদন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিএসসি ইন ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রাম চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জানুয়ারি সেশন থেকেই এই প্রোগ্রামগুলোতে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এতে বলা হয়, বর্তমান বিশ্বের প্রযুক্তিগত বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদাকে সামনে রেখে এই প্রোগ্রামগুলো সাজানো হয়েছে। ‘বিগ ডাটা’, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং উচ্চতর গবেষণায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই এই নতুন কারিকুলামের মূল লক্ষ্য। যারা ডাটা সায়েন্সের বিশাল জগতে নিজেদের ক্যারিয়ার গড়তে চান কিংবা মাস্টার্স ডিগ্রির মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তাদের জন্য বিইউবিটি এখন এক আদর্শ গন্তব্য।

বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, সময়ের প্রয়োজনে এই যুগোপযোগী প্রোগ্রাম দুটি চালুর মাধ্যমে বিইউবিটি শিক্ষা ও গবেষণায় আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে নিজেকে আরও উন্নত অবস্থানে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো ইন্ডাস্ট্রি-রেডি গ্র্যাজুয়েট তৈরি করা। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

বিইউবিটিতে ‘ডাটা সায়েন্স’ ও ‘এমএসসি ইন সিএসই’ চালুর অনুমোদন

আপডেট সময় ০৬:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬