ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

মসজিদে নববীতে চালু হয়েছে নতুন দাওয়াহ ও হিদায়াহ কেন্দ্র

ছবি- সংগৃহীত

মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য দাওয়াহ ও দিকনির্দেশনামূলক সেবা আরও বিস্তৃত করতে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে চালু করা হয়েছে ‘হিদায়াহ সেন্টার’, যা দর্শনার্থীদের ধর্মীয় জ্ঞান ও মানসিক-আধ্যাত্মিক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে সহায়ক হবে বলে জানিয়েছে সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষ।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস আজ আনুষ্ঠানিকভাবে মসজিদে নববীতে হিদায়াহ সেন্টারের উদ্বোধন করেন। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

এই কেন্দ্রের মাধ্যমে মুসল্লি ও দর্শনার্থীদের জন্য দাওয়াহ কার্যক্রম ও প্রয়োজনীয় দিকনির্দেশনা আরও শক্তিশালী করা হবে। বিশেষভাবে এখানে দিকনির্দেশনামূলক বই বিতরণ এবং ইসলামের বাণী পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি ইসলামের মধ্যপন্থা, সহনশীলতা ও সঠিক জ্ঞানের শিক্ষা ছড়িয়ে দিয়ে দর্শনার্থীদের আত্মিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে ভূমিকা রাখাই এর মূল উদ্দেশ্য।

উদ্বোধন অনুষ্ঠানে শায়খ আস-সুদাইস বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সেবাখাতের আধুনিকায়ন অত্যন্ত জরুরি। তিনি সেবার মান উন্নত করতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দেন।

তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর উদ্যোগ মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় কার্যক্রমের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে পেশাদারিত্ব বজায় রেখে দুই পবিত্র মসজিদের সেবা আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে এবং ধর্মীয় বার্তা বিশ্বজুড়ে মানুষের কাছে সহজ ও দ্রুত পৌঁছে দেওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

মসজিদে নববীতে চালু হয়েছে নতুন দাওয়াহ ও হিদায়াহ কেন্দ্র

আপডেট সময় ০৬:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬