ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ফ্যামেলি ক্রাইম থ্রিলারে নিপুণ-বর্ষণ

সাইক্রিয়াটিস্ট অর্ক রহমানকে গ্রেফতার করা হলো স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নেয় অর্ক। এদিকে অর্ক‘র মামার দাবি, কোন চাপে পড়ে বাধ্য হয়ে অর্ক খুনের দায় কাঁধে নিচ্ছে। মামলা চলে যায় আদালতে। অর্ক‘র ব্যক্তিগত সেক্রেটারি বর্ষারও বিশ্বাস অর্ক খুনটা করেনি। সাহায্যের আশায় বর্ষা শরণাপন্ন হয় অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের।

এমনই গল্প নিয়ে তৈরি হচ্ছে দীপ্ত টিভির অ্যাপস ‘দীপ্ত প্লে’র অরিজিনাল ফিল্ম ‘অপলাপ‘। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, নায়ক জিয়াউল রোশান, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।

ওয়েব ফিল্মটির একটি দৃশ্যে জিয়াউল রোশান

‘অপলাপ’ পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। তিনি জানান, এটি মূলত ফ্যামেলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি সন্দেহ, ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে। এই বিষয়গুলোকেই গল্পটিতে তুলে ধরা হয়েছে।

জানা গেছে, শুটিং শেষে শিগগিরই ওয়েব ফিল্মটি ‘দীপ্ত প্লে’তে উন্মুক্ত করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ফ্যামেলি ক্রাইম থ্রিলারে নিপুণ-বর্ষণ

আপডেট সময় ০২:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২