ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জন্মদিনে সালমানের বাড়ির সামনে লঙ্কাকাণ্ড, লাঠিচার্জ পুলিশের

সালমান খানের ৫৭তম জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। এদিন সকাল থেকেই ভিড় জমতে শুরু করে সালমানের অ্যাপার্টমেন্টের সামনে। সকলের ইচ্ছে একটাই, একবার চোখের দেখা দেখবেন প্রিয় তারকাকে। 

কারও হাতে ফুল, কারও হাতে কেক। কেউ আবার এসেছেন পোস্টার হাতে। সময় যত যেতে থাকে ভিড়ও তত বাড়তে থাকে। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে, শেষ পর্যন্ত করতে হয় লাঠিচার্জ। প্রতি বছর নিজের ফার্ম হাউজে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন সালমান খান। কিন্তু, এ বছর সেই রেওয়াজ ভেঙে ভগ্নিপতি আয়ুশ শর্মার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যথারীতি বসেছিল তারকাদের চাঁদের হাট।

রাতের পর্ব শেষ হতেই সকাল থেকে ভিড় জমতে শুরু করে সালমানের  অ্যাপার্টমেন্টে। সালমানকে এক ঝলক দেখার জন্য হাজারও লোকের জমায়েত। বাড়ির সামনে রাখা গার্ড রেল ফেলে দিলেন অনুরাগীরা। ততক্ষণে বাড়ির বারান্দায় এসে অনুরাগীদের উদ্দেশে হাত নেড়েছেন সালমান। তাতেই উচ্ছ্বাস যেন দ্বিগুণ বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হলো পুলিশকে।

কয়েক মাস আগে অভিনেতার প্রাণনাশের হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। তার পর থেকেই নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা শুরু হয়েছে। সালমানের বাড়ির সামনে জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জন্মদিনে সালমানের বাড়ির সামনে লঙ্কাকাণ্ড, লাঠিচার্জ পুলিশের

আপডেট সময় ০২:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২