ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা শেখ হাসিনার রায়ের প্রতিবাদে মধ্যরাতে জামালপুরে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের নির্মাণকাজের উদ্বোধন আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ শাহজালাল মাজারের দানবাক্সে ৮৯ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা ব্রাহ্মণবাড়িয়ায় কাজী সেলিম রেজার বাড়িতে হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্ধর্ষ লুটপাটের অভিযোগ

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। রূপালি পর্দার অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন এবং ঠোঁটকাটা মন্তব্যের কারণেই অধিকাংশ সময় খবরের শিরোনামে থাকেন তিনি। সমসাময়িক নানা বিষয়ে সোজাসাপ্টা কথা বলে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লেখেন, ‘যা আমার অনেক সাধনার এবং কষ্ট করে অর্জিত, তা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষের জন্য জাল বিছালে নিজেকেই সেই জালে আটকা পড়তে হয়। রিল্যাক্স।’

মিষ্টির এই রহস্যময় পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। কাকে উদ্দেশ্য করে এই কড়া বার্তা দিয়েছেন তিনি, তা স্পষ্ট না করলেও বিষয়টি নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ কৌতূহল তৈরি হয়েছে।

তার সেই পোস্টের নিচে মন্তব্য করে একাত্মতা প্রকাশ করছেন অনেকেই। একজন নেটিজেন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন।’ আবার মিষ্টির প্রতি সমর্থন জানিয়ে অন্য এক ভক্ত লিখেছেন, ‘এত সাহস কার হলো? আমরা আছি তোমার সাথে।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হওয়া এই নায়িকা বর্তমানে অভিনয়ের পাশাপাশি দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত। তবে প্রায়শই তার করা বিভিন্ন মন্তব্য বিনোদন পাড়ায় বিতর্কের জন্ম দেয়। এবার ‘ভদ্রতার মূল্য নেই’ বলে তিনি ঠিক কী ইঙ্গিত দিলেন, তা নিয়েই এখন চলছে জল্পনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

‘কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না’

আপডেট সময় ০৯:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫