ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে আরও ৪ প্লাটুন আনসার মোতায়েন, ৯ জেলায় দায়িত্বে ৫৭ প্লাটুন কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, ৪৮ ঘণ্টায় আটক ৩২৫ নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী তিন মাসেও শেষ হলো না চার খুনের তদন্ত পুনর্মূল্যায়নে বদলে গেছে ৩৩৩৪৯ খাতার ফল ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, কেন থাকছেন না মিথিলা? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি উচ্চমান সহকারী থেকে কোটিপতি কর্মকর্তা: সাইফুলের সম্পদের উৎস খুঁজছে দুদক পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট

মেট্রোরেলে বসার আসন ৩১২

বাংলাদেশের বহুল প্রত্যাশিত মেট্রোরেলের এমআরটি-৬ এর জন্য মোট ২৪টি ট্রেন তৈরি করেছে জাপানের বিখ্যাত কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি কোম্পানি। এগুলোর প্রতিটিতে থাকবে ছয়টি করে কোচ। এর মধ্যে নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১৯টি ট্রেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীর চাপ বাড়লে আগামীতে প্রতিটি ট্রেনে আরও দুটি করে কোচ যোগ করা হতে পারে, সেক্ষেত্রে প্রতিটি ক্রেনে কোচ সংখ্যা হবে আট। বিষয়টি মাথায় রেখেই মেট্রোরেলের প্ল্যাটফর্মের নকশা তৈরি করা হয়েছে। ট্রেনের দুই প্রান্তের দুটি কোচকে বলা হয় ট্রেইলর কার, সেখানে থাকবেন চালক।

এ দুটি কোচের প্রতিটিতে ৪৮ জন বসে এবং ৩২৬ জনের দাঁড়িয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। আর মাঝখানের চারটি কোচের প্রতিটিতে ৫৪ জন বসে এবং ৩৩৬ জন দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবেন। সব মিলিয়ে ছয় কোচের একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে সর্বোচ্চ ২ হাজার ৩০৮ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এর মধ্যে সব মিলিয়ে বসার সুযোগ পাবেন ৩১২ জন। চড়ার পর ট্রেনে আসন ফাঁকা থাকলে সেখানে বসতে পারবেন যাত্রী।

জানা যায়, জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়ামকে ২৪ সেট ট্রেন নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ২০১৭ সালে। সব মিলিয়ে ২৪ সেট ট্রেনের দাম পড়ছে ৩ হাজার ২০৮ কোটি ৪২ লাখ টাকা। শুল্ক ও ভ্যাট মিলিয়ে সবগুলো ট্রেন বাংলাদেশে আনার পর মোট খরচ দাঁড়াবে ৪ হাজার ২৫৭ কোটি ৩৪ লাখ টাকায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে আরও ৪ প্লাটুন আনসার মোতায়েন, ৯ জেলায় দায়িত্বে ৫৭ প্লাটুন

মেট্রোরেলে বসার আসন ৩১২

আপডেট সময় ০১:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২