ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার মানব পাচারকারীদের দমন করতে হবে: রুহুল কবির রিজভী ‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

বড়দিনের আমেজে জয়া আহসান, দিলেন বিশেষ বার্তা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বাংলাদেশেও যথাযথ মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে উৎসবটি পালিত হচ্ছে। বড়দিনের এই উৎসবের আমেজ ছুঁয়ে গেছে দেশের সংস্কৃতি অঙ্গনেও; সাধারণ মানুষের পাশাপাশি উৎসবে মেতেছেন শোবিজ তারকারাও। এবার ভক্তদের মাঝে বড়দিনের আনন্দ ভাগ করে নিলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান।

এদিন বিকেলে জয়া আহসান বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেন। দেখা যায়, বড়দিনের আমেজে ঘরোয়া পরিবেশে পোজ দিয়েছেন তিনি। পরনে একটি হালকা গোলাপি রঙের টপস ও সাদা প্যান্ট। সঙ্গে কাছে রেখেছেন টেডি বিয়ার। আরও দেখা যায়, ঘরের কোণে বড়দিনের বিশেষ সাজসজ্জা; যেমন সান্তা ক্লজ ও গাছ।

ছবিগুলো কোথা থেকে প্রকাশ করা হয়েছে, তা অবশ্য জানাননি জয়া আহসান। তবে নেটিজেনদের অনুমান, কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী, সেখান থেকেই বড়দিনের সাজে নিজেকে মেলে ধরেছেন। সঙ্গে বিশেষ বার্তাও দিয়েছেন জয়া আহসান। লিখেছেন, ‘বড়দিনে শান্তি আসুক দেশে; সারা পৃথিবীতে’।

জয়া আহসানের এই পোস্টটি প্রকাশের পরই ভক্তদের বেশ প্রতিক্রিয়া দেখা যায়। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি জয়ার স্নিগ্ধ লুকের প্রশংসা করছেন ভক্তরা। এছাড়াও বর্তমানে দেশে এবং বিশ্বে চলমান নানা অস্থিরতার মাঝে অভিনেত্রীর এই শান্তির প্রার্থনা বিশেষভাবেই দৃষ্টি আকর্ষণ করেছে তার ভক্তদের।

উল্লেখ্য, বড়দিন উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশের গির্জাগুলোতে আলোকসজ্জা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। যিশু খ্রিষ্টের জন্মতিথিকে বরণ করে নিতে মেতে উঠেছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য

বড়দিনের আমেজে জয়া আহসান, দিলেন বিশেষ বার্তা

আপডেট সময় ০৮:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫